প্রকাশিত: Tue, Jan 10, 2023 11:04 AM
আপডেট: Thu, Jul 23, 2026 9:16 AM

আগামী জুনে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল শুরু : রেলমন্ত্রী

মোফাজ্জল হোসেন: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে কাজের সুবিধার জন্য। এখন আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজের যে অগ্রগতি, আমরা আশা করছি আগামী জুনে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু করতে পারবো। এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। মঙ্গলবার মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, সামনে একটি নির্বাচন আছে, নির্বাচনী বছরে প্রকল্পের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম।  ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সঙ্গে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩শতাংশ। 

তিনি আরো বলেন,  ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ভাগ কাজ শেষ হয়েছে,  আর ঢাকা থেকে মাওয়া ৬৯ভাগ কাজ শেষ হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব